খবর লাইভ : ভোট মিটেছে। ফলও প্রকাশিত। কিন্তু রক্ত এখনও ঝরছে। ফের সংবাদ শিরোনামে কোচবিহারের শীতলকুচি। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছোট শালবাড়ি এলাকায়।
চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়। অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় তোলা হয় কেন্দ্রীয় বাহিনীকে। এবার ফল বেরতেই ফের রক্ত ঝরল শীতলকুচিতে। গুলিতে মৃত্যু হল এক যুবকের। কে বা কারা এই গুলি চালাল, তা স্পষ্ট নয়। তবে দুই দলের সংঘর্ষের জেরে বলি হয়েছেন ওই বিজেপি কর্মী বলে অভিযোগ মৃতের পরিবারের।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সেখানে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। ওই সময় শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানিক মৈত্র নামে এক বিজেপি কর্মী ভাঙচুরের পরিস্থিতি দেখতে যান। সেখানেই চলছিল গোলাগুলিও। সেই গুলিই লেগে যায় তাঁর পেটে। এমনই খবর পরিবার সূত্রে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।
যদিও মৃত মানিক মৈত্র কোনও রাজনৈতিক দলেরই কর্মী ছিলেন না বলে দাবি তাঁর পরিবারের। উল্লেখ্য, ভোট মিটতেই সবার নজরে ছিল শীতলকুচির ফলের দিকে। সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বরেণ বর্মণ। শীতলকুচিতে ১৭ হাজার ৮১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপির এই প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের পার্থ প্রতিম রায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…