খবর লাইভ : টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা এখন দেশ ছাড়া। শুধু তিনি নন, তাঁর গোটা পরিবারই এখন রয়েছেন লন্ডনে। কিন্তু কেন? যদিও তিনি টুইটারে জানিয়েছেন, শীঘ্রই দেশে ফিরছেন তিনি।
দিন কয়েক আগেই আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। তা সত্ত্বেও আসছিল হুমকি ফোন। তাতে বলা হচ্ছিল, কোভিশিল্ড না দিলে ভালো হবে না! যদিও কারা তাঁকে হুমকি দিয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি ব্রিটেনের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পুনাওয়ালা। সেখানে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমি দেশে ফিরতে রাজি নই। দেশের টিকা সংকটের সব দায় কেন আমাকেই নিতে হবে?’ তারপর থেকেই জল্পনা, তাহলে কি প্রাণ হাতে করেই দেশ ছাড়তে হয় সিরাম কর্তাকে? যদিও এরপরই টুইটারে তিনি জানিয়েছেন, শীঘ্রই তিনি দেশে ফিরছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…