Categories: State

মন্ত্রিসভা গঠনের তোড়জোড়, আজই জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা

খবর লাইভ : খেলা শেষ। এবার শুরু সরকার গঠনের তোড়জোড়। তাই ফল প্রকাশের পরের দিনই তৃণমূল ভবনে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩ টে নাগাদ আলোচনায় বসবেন তিনি। তারপর সন্ধে ৭টা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মমতা। রবিবারই টুইট করে তৃণমূল নেত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
নিজের রেকর্ড নিজেই ভাঙল শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালের বিধানসভা ভোটের ফলাফলের রেকর্ড ভেঙে চুরমার ২০২১ এর ফলাফলে। ২৯২টি আসনের মধ্যে ২১৩টিতেই ঘাসফুলের ঝড়। তৃণমূল সূত্রের খবর, রবিবার রাতেই প্রার্থীদের সঙ্গে এই বৈঠকের কথা জানানো হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। জয়ী সব প্রার্থীদের এদিন উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, নেত্রী তাঁদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে পারেন। কারা কারা পেতে পারেন এবার মন্ত্রিত্ব? প্রার্থী বদলের মত মন্ত্রিত্বেও কি পরিবর্তন হতে পারে? ভোটের ফল প্রকাশের পরপরই এখন এই নিয়ে জোর জল্পনা। সূত্রের খবর, আগের বারের মত এবারও মন্ত্রিসভায় গুরুত্ব পেতে পারেন বিদায়ী মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা যেমন থাকতে পারেন, তেমনই কিছু তারকা প্রার্থীও নয়া ক্যাবিনেটে জায়গা করে নিতে পারেন।

কবে নতুন মন্ত্রিসভা গঠন হবে? সে নিয়ে অবশ্য রবিবার তেমন কোনও ইঙ্গিত দেননি নেত্রী। সূত্রের খবর, আগামী ৭ তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজভবনে শপথ নেবেন তার ইঙ্গিত ছিলই। আজ সন্ধে ৭টা নাগাদ রাজভবনে যাবেন মমতা। তার আগে জয়ী প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিতে চান নেত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago