Special News Special Reports

স্বাস্থ্যসাথী কার্ড দেখে বেঁকে বসল চার হাসপাতাল, শেষপর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু

0
(0)

খবর লাইভ  :  পাঁচ হাসপাতাল ঘুরে বেড তো দূর অস্ত্‌, প্রাথমিক চিকিৎসাই মিলল না বলে রোগীর পরিবারের দাবি। এই ভাবে ১৪ ঘণ্টা ধরে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের জব্বরপল্লিতে। রবিবার এই ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়।

আরও পড়ুন- মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১ বিমান, অবাক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল

জানা গিয়েছে, শনিবার সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হন নির্মল মণ্ডল। বছর বাষট্টির ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় অন্য একটি হাসপাতালে। ওই ভাবে একটির পর একটি হাসপাতালে ঘুরে কোথাও তাঁকে ভর্তি করানো যায়নি বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে শুনেই কোনও হাসপাতাল দুর্ঘটনায় আহত রোগীকে ভর্তি নেয়নি। কার্যত বিনা চিকিৎসায় রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর।
দুর্গাপুরের আশিস মার্কেটে একটি ঘড়ির দোকান রয়েছে পেশায় ব্যবসায়ী নির্মলের।
প্রথমে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পর বর্ধমানের অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্মলকে। কিন্তু সেখানে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হবে শুনেই হাসপাতাল কর্তৃপক্ষ বেঁকে বসেন বলে অভিযোগ। এর পর নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের আর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ভর্তি করতে করতে না করতেই রবিবার ভোরে মৃত্যু হয় বৃদ্ধের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *