Categories: National

‘খুনের মামলা হওয়া উচিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে’ সংবাদমাধ্যমের প্রচারে চটল নির্বাচন কমিশন

খবর লাইভ : খুনের মামলা হওয়া উচিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে৷ করোনা আবহে ভোট প্রচারে স্বাস্থ্যবিধি অমান্য করলেও কোনও পদক্ষেপ নেয়নি কমিশন৷ তাই এভাবেই কমিশনকে ভর্ৎসনা মাদ্রাজ হাইকোর্ট৷ মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছিল। আর তাতেই চটল কমিশন৷
এতে ক্ষুণ্ণ হয়েছে কমিশনের মর্যাদা৷ এভাবে আদালতের শুনানির সময়ের কথাবার্তা প্রচার ঠিক নয় বলে মন্তব্য কমিশনের৷ বিষয় সম্প্রচারণ নিয়ে সংবাদমাধ্যমকে যাতে ঠিকমতো নির্দেশ দেওয়া হয়, তারজন্য মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশন। তাদের হলফনামায় বলা হয়েছে, যে নির্দেশ, রায় এবং পর্যবেক্ষণ আদালত রেকর্ড করছে তা সংবাদমাধ্যম সম্প্রচার বা প্রকাশ করুক। কিন্তু মৌখিক যে কথা এজলাসে বলা হচ্ছে, তা থেকে বিরত থাকুক৷ তামিলনাড়ুর ভোট গণনার সময় এই নির্দেশ দেওয়া হোক বলে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট দেশে করোনার বাড়বাড়ন্তের জন্য নির্বাচন কমিশনকেই দোষ দিয়েছিল ৷ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেশের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। যখন বড় বড় সমাবেশ হচ্ছিল তখন আপনারা কি অন্য গ্রহে ছিলেন? আপনাদের বিরুদ্ধে তো খুনের মামলা দায়ের করা উচিত। আর এই সমস্ত কথা সংবাদমাধ্যম এবং ডিজিটাল মিডিয়া ফলাও করে প্রকাশ করেছিল। আর তাতেই নাকি মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে নির্বাচন কমিশনের। তাই এই বিষয়ে পাল্টা আবেদন করে কমিশন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago