খবর লাইভ : পরীক্ষা শেষ। এবার ফলাফলের পালা। রবিবার রাজ্যের ২৯৪টি কেন্দ্রে ফল ঘোষণা হতে চলেছে। আর ওই দিনই রয়েছে সুখবর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি দিতে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই দিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়াও।
তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। একদিকে করোনা, অন্যদিকে চাঁদিফাটা রোদ্দুর! দু’য়ের জ্বালায় জ্বলছে রাজ্যবাসী। এই মুহূর্তে করোনা গ্রাফ কমার কোনও লক্ষ্মণ না থাকলেও, গরম থেকে সাময়িক মুক্তি পেতে চলেছেন রাজ্যবাসী। কারণ রবিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরফলে স্বাভাবিকভাবেই কমবে তাপমাত্রার পারদ। যার জেরে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…