খবর লাইভ : ১ মে টিকাকরণ কর্মসূচিতে প্রথম ডোজ যাঁরা নিয়েছেন, তাঁদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল নবান্ন।
ঠিক কী জানানো হয়েছে? মূলত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ তারিখ যেহেতু সমস্ত ১৮ ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণ শুরু হবে, তাই বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে। এই বিশৃঙ্খলা যাতে না তৈরি হয়, সেই জন্য সাধারণ মানুষকে জানানো হল ভ্যাকসিনের জোগান অনুসারে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে যেহেতু ৪৫ ঊর্ধ্বরা ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাই আগে তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তারপর ধাপে ধাপে বাকিদের ভ্যাকসিনেশন চলবে।
নবান্নের তরফে এদিন এও জানানো হয়েছে যে, যাঁরা বেসরকারি জায়গায় বা হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাঁরাও চাইলে সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবেন। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি উপলব্ধ হওয়ার পর চালু হবে। এক্ষেত্রে তাঁরা কবে ভ্যাকসিন পাবেন তাও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
বেসরকারি ক্ষেত্রেও কবে থেকে এঁদের ভ্যাক্সিনেশন কর্মসূচি চলবে তাও টিকা উপলব্ধ হওয়ার পর জানানো হবে। এই মুহূর্তে রাজ্যের ভাঁড়ারে করোনা প্রতিষেধকের অভাব রয়েছে। যে পরিমাণ প্রতিষেধক রাজ্য সরকারের হাতে রয়েছে তা দিয়ে ১৮ ঊর্ধ্ব মানুষের গণ টিকাকরণ কর্মসূচি চালানো সম্ভব নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…