Categories: National

টিকা কিনতে কেন কেন্দ্র-রাজ্য ভিন্ন দাম?ভ্যাকসিনের দাম নিয়ে ‘সুপ্রিম’ কোপে কেন্দ্র

খবর লাইভ : একই উৎপাদক সংস্থার কাছ থেকে টিকা কিনতে হলে কেন্দ্রকে দিতে ১৫০ টাকা, আর রাজ্য সরকারকে দিতে হবে ৩০০/৪০০ টাকা। বেসরকারি হাসপাতালের জন্য দাম ১২০০ টাকা। দামের এই বিভিন্নতা কেন? এই বিষয়ে আজ সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ে কেন্দ্র। সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে মামলা শুরু করে । বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তূষার মেহতা।
বিচারপতিরা জানতে চান করোনা প্রতিষেধক টিকার জন্য কেন্দ্র সরকার দুইটি উৎপাদক সংস্থাকে ৪৫০০ কোটি টাকা আগাম দিয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে সেই উৎপন্ন দ্রব্যের মালিকানায় সরকারের কোনও ভূমিকা থাকবে না কেন? সিরাম ইনষ্টিটিউট ও ভারত বায়োটেককে কত পরিমাণ আগাম টাকা কীজন্য দেওয়া হয়, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতিদের আরও প্রশ্ন দেশের মানুষদের জন্য প্রয়োজনীয় টিকার ৫০ শতাংশ কেন কেন্দ্র সরকার কিনবে আর বাকি ৫০ শতাংশ কেন রাজ্যগুলোকে কিনতে হবে? কেন্দ্র সরকার ১০০ শতাংশ কিনে রাজ্য সরকারকে দিলে অসুবিধা কোথায়? কোন রাজ্যের কত প্রয়োজন এটা কেন ঠিক করবে বেসরকারি উৎপাদক সংস্থা ? এই মহামারী মুহূর্তে কেন রাজ্য সরকারকে টিকা উৎপাদক মাত্র দুটি সংস্থার দয়ার উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে।
কেন্দ্রীয় সরকারের এই টিকার মূল্য নির্ধারণ নীতি খুবই ‘সিরিয়াস’ বলে মন্তব্য করেছেন বিচারপতিরা। বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে ছিলেন বিচারপতি এস আর ভাট ও বিচারপতি নাগেশ্বর রাও। কেন্দ্রর পক্ষ থেকে দাঁড়ানো সলিসিটর জেনারেল এর কাছে বিচারপতিগণ জানতে চান ১৮ থেকে ৪৫ বছরের মানুষদের জন্য টিকাদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই টিকা এই দুই সংস্থা কখন দিতে পারবে? বেসরকারি হাসপাতালের জন্য টিকার দাম ১২০০ টাকা করা হয়েছে। দেশের দরিদ্র মানুষ কীভাবে এই বেশি দামে টিকা কিনবেন? সুপ্রিম কোর্ট জানতে চায় কেন দেশের মহামারী পরিস্থিতিতে জাতীয় টিকাকরণ নীতি গ্ৰহণ করছে না সরকার? বিচারপতিগণ এক মোটামুটি হিসাব পেশ করে জানান শুধু দামের বৈষম্যের কারণে টিকা উৎপাদক সংস্থার কাছে কমপক্ষে ৪০,০০০ কোটি টাকা অতিরিক্ত পৌঁছাবে। এই টাকা জনগণের টাকা , এই টাকা দিয়ে অন্যান্য কল্যাণমূলক কাজ করা যেতে পারে বলে মন্তব্য করেন বিচারপতিরা।
এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সলিসিটর জেনারেল এর সামনে আনে সুপ্রিম কোর্ট। উন্নত দেশ আমেরিকায় টিকার দাম ২.১৫ ডলার বা দুশো টাকার কম, সেখানে ভারতের মতো বিশাল বাজারে এক ডোজ টিকার দাম ১২০০ টাকা করার পিছনে কী যুক্তি থাকতে পারে? সুপ্রিমকোর্ট সাফ জানিয়ে দিয়েছে আমরা কখনই মহামারী পরিস্থিতিতে প্রাইভেট সেক্টর পলিসি অনুসরণ করতে পারিনা। সরকারের দায়িত্ব পালনের বিষয়টি মনে করিয়ে দিলেন বিচারপতিগণ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago