খবর লাইভ : ভোটযুদ্ধের শেষ দিন। আর সেই দিনই হুড়মুড়িয়ে বোমাবাজি খাস কলকাতায়। দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত মধ্য কলকাতায়। ঘটনাস্থল সেন্ট্রাল অ্যাভিনিউ ও রবীন্দ্র সরণি। এদিন ভোট শুরু হতেই কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়ায় ওই চত্বরে।তবে হতাহতের কোনও খবর নেই।
সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ মহাজাতি সদনের সামনে ছোঁড়া হয় পরপর দুটি বোমা। এর কিছুক্ষণ পরেই বোমাবাজির ঘটনা ঘটে রবীন্দ্র সরণিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হলুদ ট্যাক্সির ভিতর পরপর দুটি বোমা ছোঁড়া হয়। যে জায়গায় বোমাবাজি হয় তার কিছুটা দূরেই পরপর দুটি পোলিং বুথ রয়েছে। এই ঘটনার পরই খালি হয়ে যায় এলাকা। ভোটারদের লম্বা লাইনও ভেঙে যায়। ওই এলাকায় যান জোড়াসাঁকোর তূণমূল প্রার্থী বিবেক গুপ্তা। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
অভিযোগ উঠেছে জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ারও। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…