খবর লাইভ : দেশে হাহাকার করোনার কারণে৷ অক্সিজেন জোগাড় করা, হাসপাতালে শয্যার খবর সহ নানা সামাজিক কাজে অংশ নিচ্ছেন স্বেচ্ছাসেবকরা৷ কিন্তু তাতে বিজেপির নেতাকর্মীদের কোনও অংশগ্রহণ নেই৷ এনিয়ে বিজেপির আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দিল্লির নেতা রাজীব তুলি একহাত নিয়েছেন৷ দিল্লি বিজেপিকে বর্তমান কোভিডের মোকাবিলার সময় জনগণের কাছে তাদের ‘ভার্চুয়াল অনুপস্থিতি’ নিয়ে তীব্র নিন্দা করেছেন৷ টুইটারে তিনি হিন্দিতে লিখেছেনv: দিল্লির সর্বত্র আগুন লেগেছে, কোনও দিল্লিওয়ালা কি বিজেপিকে দিল্লিতে দেখেছেন? দিল্লির জন্য বিজেপি কী করছে, তারা কোথায়? দিল্লিতে বিজেপির কি কোনও সংগঠন নেই? এসব লিখে প্রশ্ন তোলেন আরএসএসের দিল্লি ইউনিটের প্রাক্তন কর্তা৷
তবে দিল্লির বিজেপি নেতারা তাঁর এই মন্তব্যে মাথা ঘামাতে নারাজ৷ তাঁরা কোভিড মোকাবিলায় যথেষ্ট করছেন বলে মনে করেন৷ দিল্লির বিজেপি সভাপতি আবেশ গুপ্তের জানান, এই তুলি কে? আমি চিনি না৷ তিনি কী টুইট করেছেন তাও জানি না৷ বিজেপির দিল্লি ইউনিটের সাধারণ সম্পাদক হর্ষ মালহোত্রা বলেছেন, তিনি তুলির মন্তব্য নিয়ে কোনও কথা বলতে চান না৷ তিনি আরও জানান, ২১ এপ্রিল থেকে তিনটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছি আমরা৷ তারা দুই ধরনের কাজ করছে-একটি হল ডাক্তারের পরিষেবা যেখানে একটি চিকিৎসক প্যানেল ফোনে রোগীদের দেখাশোনা করেন ও পরামর্শ দিচ্ছেন৷ এবং দ্বিতীয়টি রোগী ও তাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…