খবর লাইভ : করোনার কোপ এবার বাজারেও। যার জেরে আজ অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্যদ্রব্য ছাড়া মধ্য কলকাতার সমস্ত বেসরকারি দোকান-বাজার বন্ধ ঝাঁপ। টানা রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এই দোকানগুলি।রাজ্যে করোনা চেইন ভাঙতেই এই সিদ্ধান্ত কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস।
বুধবার পর্যন্তও বিকিকিনি চলেছে। কিন্তু কোভিড দ্বারে। জীবন তো কাড়ছেই, কোপ মারছে মানুষের রুজিরুটিতেও। করোনার গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী। সেই সংক্রমণ রুখতে দোকান-বাজার বন্ধের সিদ্ধান্ত নিল বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। চাঁদনি চক, এজরা স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, গণেশচন্দ্র এভিনিউ, স্ট্যান্ড রোড, ব্রেবোর্ন রোডের মোবাইল, হার্ডওয়্যার, বৈদ্যুতিন সরঞ্জাম, জামাকাপড়ের মতো সব ধরণের দোকান বন্ধ থাকবে।তবে পেট্রোল পাম্প, এলপিজি ডিসট্রিবিউটরদের অফিস, ওষুধ, মুদিখানা, শাক-সব্জি, ফল, মাছ-মাংসের দোকান খোলা থাকবে।
সংগঠনের তরফে বলা হয়েছে, আজ ভোট। তাই এমনিতেই বন্ধ থাকবে দোকান। শনিবার ১ মে। তাই সে দিনই ঝাঁপ বন্ধ রাখা হচ্ছে। রবিবার এমনিতেই ছুটি। মানুষের ভিড় কমিয়ে একমাত্র সংক্রমণ রোখা যেতে পারে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে, ভবিষ্যতে আরও বেশিদিন দোকান-বাজার বন্ধের পথে যেতে হতে পারে। কামারহাটি পুর এলাকার সব দোকান ও বাজার খোলা থাকবে সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। ওই সময়ের বাইরে ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে। বরাহনগর পুর এলাকা ইতিমধ্যেই দুপুরের পর থেকে বন্ধ সব বাজার। তবে সেখানে বাজার এলাকা বাদ দিয়ে অন্যান্য দোকান বন্ধ করার পথে হাঁটেনি প্রশাসন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…