খবর লাইভ : কোভিশিল্ডের পথেই হাঁটল কোভ্যাকসিন। এবার থেকে আর ৬০০ টাকা নয়, টিকা কিনতে রাজ্যকে খরচ করতে হবে ৪০০ টাকা। এমনই জানাল ভারত বায়োটেক।
একেই দেশে দুঃসময়, তারপর ভ্যাকসিনের ভিন্ন দাম। যা নিয়ে কেন্দ্র-রাজ্যের জোর তরজা শুরু হয়। বিতর্কের মাঝেই দুই সংস্থাকেই দাম কমানোর আর্জি জানায় কেন্দ্র। এরপরই কোভিশিল্ড নির্মাতা সংস্থা রাজ্য সরকারের জন্য ১০০ টাকা কম করে। সেই পথেই হাঁটল কোভ্যাকসিনের নির্মাতা সংস্থা ভারত বায়োটেক। বিবৃতিতে ভারত বায়োটেক জানায়, বর্তমান অতিমারী পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত তারা। তাই জনস্বাস্থ্য পরিকাঠামোর সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিনের ডোজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণ এল্লার সংস্থা। আগে ভারত বায়োটেক জানিয়েছিল ৬০০ টাকায় তারা ভ্যাকসিনের ডোজ দেবে রাজ্য সরকারকে। সিরাম জানিয়েছিল, ৪০০ টাকা রাজ্য সরকারকে টিকা দেবে তারা। কিন্তু উভয়ের ক্ষেত্রেই কেন্দ্রের জন্য দাম ছিল ১৫০ টাকা প্রতি ডোজ।
১ মে থেকে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। সেই অভিযান শুরুর আগেই দুই টিকা নির্মাতা সংস্থাই দাম কমাল রাজ্যের জন্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…