খবর লাইভ : রাজ্য সরকারের জন্য কোভিশিল্ডের দাম কমাল সেরাম। ট্যুইট করে জানিয়েছেন সংস্থার কর্তা আদর পুনাওয়ালা নিজেই। এবার রাজ্য সরকার কোভিশিল্ড কিনতে পারবে ৩০০ টাকায়।
সম্প্রতি সেরাম জানায়, রাজ্যকে কোভিশিল্ড কিনতে দিতে হবে ৪০০টাকা। অর্থাৎ ২টি ডোজের দাম ৮০০ টাকা। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। কারণ যে ভ্যাকসিন রাজ্যকে কিনতে হতো ৪০০টাকায়, সেটাই কেন্দ্র কিনবে ১৫০ টাকায়। এই বিতর্কের মাঝেই বড়সড় সিদ্ধান্ত নিল ওই সংস্থা। ট্যুইটে পুনাওয়ালা লিখেছেন, ‘সেরামের পক্ষ থেকে আমি জানাচ্ছি, রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের দাম ৪০০ থেকে ৩০০ করা হচ্ছে। এর ফলে রাজ্য সরকারের হাজার কোটি টাকা বেঁচে যাবে। এর মাধ্যমে দ্রুত টিকাকরণ ও অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।’
কেন্দ্র রাজ্যের মধ্যে টিকার দাম নিয়ে এই বৈষম্য গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একই টিকার দাম দু’ধরনের কেন? কীসের ভিত্তিতে, তা জানতে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, দেশে বর্তমানে জাতীয় বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এই কঠিন সময়ে রাজনীতি দূরে সরিয়ে রেখে একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। পাশাপাশি দুই করোনা টিকার দামের বিভিন্নতা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি চন্দ্রচূড়। কেন কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম আলাদা? কীসের ভিত্তিতে এই দাম তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…