খবর লাইভ : করোনার টিকা নিয়ে শুরু হয়েছে হাহাকার। টিকা নিতে গিয়ে নাগরিকদের দুর্ভোগ ও ক্ষোভ বাড়ছে। এরমধ্যে ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হলে পরিস্থিতি কোন জায়গায় যাবে তা ভাবাচ্ছে স্বাস্থ্যকর্তাদের। এহেন পরিস্থিতিতে টিকা না পেয়ে সাধারণ মানুষ শুরু করেছে বিক্ষোভ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেইজন্য পুলিশের সাহায্য নিতে চলেছে রাজ্য সরকার।
রাজ্যের তরফে পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিচ্ছেন রাজ্যের স্বাস্থ্যসচিব। পুলিশ কর্তারা যাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মী দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে পারে তারজন্য প্রয়োজনীয় নির্দেশ দেন, সে ব্যাপারে আবেদন জানানো হবে।
অন্যদিকে স্বাস্থ্য দফতর সূত্রে দাবি করা হয়েছে, সবাই যাতে টিকা সময়ে পান তার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ১ মে থেকে যে তৃতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে সেই পর্বে রাজ্যের কয়েক কোটি মানুষের করোনার ভ্যাকসিন পেতে যাতে অসুবিধা না হয়, তাও নিশ্চিত করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…