Categories: State

কাজল সিনহার মৃত্যুর জন্য সুদীপ জৈনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ স্ত্রীর

খবর লাইভ : নির্বাচন কমিশনের আধিকারিক সুদীপ জৈনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হল৷ অভিযোগ দায়ের করলেন খড়দহের প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা৷

উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা আসনে কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস৷ প্রচার চলাকালীন তিনি করোনা আক্রান্ত হন৷ তার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন৷ কয়েকদিন আগে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়৷ যদিও ততদিনে ভোটপর্ব শেষ হয়ে যায় খড়দায়৷ বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে নন্দিতাদেবী তাঁর স্বামীর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন৷ তাঁর দাবি, কমিশনের গাফিলতির জন্যই অকালে প্রয়াত হতে হল তাঁর স্বামীকে৷ তাই অভিযোগপত্রে তিনি সুদীপ জৈন ও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছেন৷ নন্দিতাদেবীর অভিযোগ, করোনার সংক্রমণের বিষয়টিকে অবহেলা করে নির্বাচনী কাজ চালিয়ে গিয়েছে কমিশন৷ তাই শুধু তাঁর স্বামী নন অন্য দুই প্রার্থীও মারা গিয়েছেন৷ এমনকী, তিনি তামিলনাড়ুর উদাহরণও টেনে এনেছেন৷ সেখানে এক দফায় ভোট করা গেলে পশ্চিমবঙ্গে কেন আট দফায় ভোট করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ তিন দফার ভোট একদিনে করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ এই নিয়ে তারা নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিল ৷ সেই বিষয়টিও খড়দা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন নন্দিতা সিনহা৷ একই সঙ্গে নির্বাচন কমিশন করোনা সংক্রান্ত বিধি লাগু করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন ৷
তাঁর দাবি, কমিশন নিজের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নিলে এই পরিস্থিতি তৈরি হতো না৷ আর তাঁর স্বামীরও মৃত্যু হতো না৷ তাই গোটা ঘটনার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তিনি৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago