Categories: State

রাজ্যে অক্সিজেনের অভাব নেই, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

খবর লাইভ : কদিন আগেই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের সংস্থান রয়েছে। মঙ্গলবার নবান্নের বিবৃতিতে মূলত তার বক্তব্যের পুনরাবৃত্তি শোনা গেল। এদিন সন্ধ্যায় নবান্নের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। কোথাও ঘাটতি নেই জোগানেরও। এদিন রাজ্য সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীর চিকিৎসায় অপরিহার্য অক্সিজেন। এই কথা মাথায় রেখে বিগত কয়েক মাসে রাজ্য সরকারের উদ্যোগে মহকুমা স্তর পর্যন্ত ১০৫ টি সরকারি করোনা হাসপাতালে পাইপলাইন দ্বারা অক্সিজেন সরবরাহ (MGPS) সুনিশ্চিত করা হয়েছে। এর ফলে রাজ্যে মোট ১২৫০০ করোনা আক্রান্ত রোগীর ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব হবে।
নবান্ন আরও জানিয়েছে, আগামী ১৫ মে-র মধ্যে নতুন ৪১টি সরকারি হাসপাতালে অক্সিজেন গ্যাস পাইপলাইন বসানো হবে। তাতে আরও ৩০০০ করোনা রোগীর সুচিকিৎসা নিশ্চিত হবে। অতএব রাজ্যের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো সম্পন্ন হলে ১৫৫০০ করোনা রোগীকে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব হবে। এর থেকে এটা পরিস্কার রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই।
এদিন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে আরো ৫৫টি অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। সোমবারই নবান্নের বৈঠকের পর জানা গিয়েছিল, রাজ্য সরকারের তরফে নতুন অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়েছে। রাজ্য ৯০টি অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়েছিল। এক্ষেত্রে ৫৫টি অক্সিজেন প্লান্টের ছাড়পত্র কেন্দ্রের কাছ থেকে পাওয়া গিয়েছে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অতীতে রাজ্য জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, মহকুমা হাসপাতালের ক্ষেত্রে অক্সিজেন পেতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি পালন করতে হতো। তবে সেই নিয়ম নীতি অনেকটাই শিথিল করল রাজ্য সরকার। রাজ্যের তরফে এদিন বলা হয়েছে, সমস্ত সরকারি মেডিকেল কলেজ, রাজ্য জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, মহকুমা হাসপাতালের মুখ্য আধিকারিকরা এবার নিজেরাই সিএমএস অনুমোদিত হারে অক্সিজেন সংগ্রহ করতে পারবেন, অবশ্যই অর্থ দফতরের নির্দেশিকা তাঁদের মানতে হবে। এক্ষেত্রে এলাকা ভিত্তিক অক্সিজেন সরবরাহের নিষেধাজ্ঞা শিথিল করা হল। এখন যেকোনও হাসপাতাল তাদের ইচ্ছামত পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের সম্প্রসারণ করতে পারবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago