খবর লাইভ : কারও সর্বনাশ কারও পৌষ মাস ? করোনা মহামারী পরিস্থিতিতে এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকা উৎপাদকদের বিশাল অঙ্কের মুনাফার সুযোগ করে দিচ্ছেন বলে সোচ্চার কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে সুরজেওয়ালা বলেন, সারা দেশে করোনা মহামারী পরিস্থিতিতে দেশের মানুষ আশায় রয়েছেন সরকার বিনামূল্যে করোনা টিকার ব্যবস্থা করবে। কিন্তু টিকা উৎপাদক সংস্থা সিরাম ইনষ্টিটিউট ও ভারত বায়োটেক তাদের টিকার মূল্য নির্ধারণ করেছে। কোভিশিল্ড টিকা সরকারের জন্য ৪০০ ও বেসরকারি ক্ষেত্রর জন্য ৬০০ টাকা। আর ভারত বায়োটেক কোভ্যাকসিনের জন্য ৬০০ ও ১২০০ টাকা দাম ধার্য করেছে। কেন্দ্র সরকারের জন্য দাম ১৫০ টাকা। কয়েক দিন আগে ২৫০ টাকা দিয়ে বেসরকারি ক্ষেত্রে অনেকেই এই টিকা নিয়েছেন।
সুরজেওয়ালা বলেন, সারা দেশে ১৮ থেকে ৪৫ বছরের নিচে মানুষদের টিকাকরণ শুরু হতে চলেছে আর সেসময় এইভাবে টিকার দাম নির্ধারণে নীরব থেকে মোদি সরকার সিরামকে ৩৫ হাজার কোটি এবং ভারত বায়োটেককে ৭৫ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে। মানুষের এই মহা বিপদের মুহূর্তে সরকার দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা না করে টিকা উৎপাদকদের অতিরিক্ত মুনাফার জন্য চিন্তা করছে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থা অনুযায়ী ৫০ শতাংশ টিকা সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হবে আর ৫০ শতাংশ কিনবে রাজ্য সরকার। উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষের টাকা চলে যাবে টিকা উৎপাদক কোম্পানিদের পকেটে। তিনি আরও বলেন, এটা অতি আশ্চর্যের বিষয় যে দেশে মহামারী পরিস্থিতিতে সরকার নজর রাখে যাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করে। অথচ জীবন দায়ী ওষুধের ক্ষেত্রে সরকার উদাসীন থেকে অতিরিক্ত মুনাফার ব্যবস্থা করে দিচ্ছে দুই টিকা উৎপাদক সংস্থাকে। নরেন্দ্র মোদির সরকার দেশের দরিদ্র মানুষ ও যুবকদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে থেকে নামিয়ে দিতে চাইছে। কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, দেশের সঙ্গিন পরিস্থিতিতে মোদি সরকার সুচিন্তিত ভ্যাকসিন নীতি গ্ৰহণ করতে আবার ব্যর্থতার প্রমাণ দিল। সমালোচনার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে দুই টিকা উৎপাদক সংস্থার কাছে অনুরোধ জানানো হয়েছে দাম কম করার জন্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…