খবর লাইভ : শারীরিক অসুস্থতার জন্য এবার ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বালিগঞ্জ বিধানসভার ভোটার তিনি ৷ প্রত্যেক নির্বাচনের সময় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে দেখা গিয়েছে তাঁকে ৷ শুধুমাত্র গত লোকসভা ভোটে তিনি ভোট দিতে পারেননি ৷ আর এবার বিধানসভা নির্বাচনেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
আজ ৩৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে ৷ তার মধ্যে অন্যতম কেন্দ্র হল বালিগঞ্জ৷ আর প্রত্যেক নির্বাচনের সময় বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িটির দিকে সকলের নজর থাকে৷ প্রত্যেকবার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভোট দিতে যেতেন বুদ্ধদেববাবু৷ কিন্তু এবার ছবিটা আলাদা৷ আজ সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শুধুমাত্র বেরোতে দেখা গেল বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে৷ ইচ্ছে থাকলেও ভোট দিতে যাওয়ার উপায় নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ বাধ সেজেছে শারীরিক অসুস্থতা ৷
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও সিপিএমের তরফে তাঁকে বাড়ি থেকেই ভোট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু তা খারিজ করে দেন৷ তাই সিপিএমের তরফে আশা করা হয়েছিল এবার বুদ্ধবাবু বুথে গিয়েই ভোট দেবেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতা ও করোনা পরিস্থিতিতে এবার আর ভোট দেওয়া হল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…