খবর লাইভ : কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রতি দুজনের করোনা সংক্রান্ত আরটিপিসিআর পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের অন্যত্র প্রতি চারজনের পরীক্ষায় একজন করোনা আক্রান্তের হদিশ মিলছে। এই মাসের প্রথমে দেখা যাচ্ছিল প্রতি ২০জনের পরীক্ষায় একজন করোনা পজিটিভ রয়েছেন। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে পাঁচ গুণ। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার ল্যাবরেটরিগুলির রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতায় যাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে তাঁদের মধ্যে আক্রান্তের হার ৪৫-৫৫ শতাংশ। রাজ্যের অন্যত্র আক্রান্তের হার ২৪ শতাংশ। এই মাসের শুরুতে রাজ্যে আক্রান্তের হার ছিল মাত্র ৫ শতাংশ। এক সরকারী হাসপাতালের নামকরা একজন চিকিৎসক জানিয়েছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। কারণ বহু সংক্রমিত রোগী আছেন যাঁদের রোগের কোনও উপসর্গ দেখা যায়নি অথবা অধিকাংশ মানুষই পরীক্ষা করাননি। করোনা রোগীর সংখ্যায় এই বৃদ্ধির মূল কারণ হল এবার মিউট্যান্ট ভাইরাস খুব কম সময়ে বহু মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন পিয়ারলেস হাসপাতালের মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরি। যাঁদের রোগের উপসর্গ আছে তাঁরাই পরীক্ষা করাতে আসছেন। উপসর্গহীন রোগীরা পরীক্ষা করাচ্ছেন না। তবে এটা সত্য যে মানুষ ধীরে ধীরে পরীক্ষা করানো শুরু করেছেন। আমাদের ল্যাবরেটরিতে সংক্রমিতদের হার ৫০ শতাংশ বলে জানিয়েছেন নিউক্লিয়ার কার্ডিয়লজিস্ট অলোক রায়। যিনি মেডিক্যাল গ্রুপ হাসপাতালের চেয়ারম্যানও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন কলকাতা এবং দুই ২৪ পরগনা এবং হাওড়ায়। তবে বর্ধমান, মালদা এবং মুর্শিদাবাদে তীব্র গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রকৃত রোগীর সংখ্যা জানতে হলে পরীক্ষা আরও বাড়াতে হবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…