Categories: National

কূটনীতিতে সফল ভারত, ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাতে রাজি আমেরিকা

খবর লাইভ : হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছিল আমেরিকা। ভারতকে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল পাঠানো নিষিদ্ধ ঘোষণা করেছিল ওয়াশিংটন। স্বার্থের কথা ভেবে বলা হয়েছিল, ভ্যাকসিন আগে মার্কিনিরা পাবেন, তারপর অন্য কেউ। তবে শেষপর্যন্ত কোভিশিল্ডের উৎপাদনের জন্য কাঁচামাল পাঠাতে রাজি হল বাইডেন প্রশাসন। এর আগে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছিলেন, ‍‌‌‌‌‌‌’মার্কিনিদের টিকা দেওয়ার কাজ চলছে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে সকলকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা। দেশের মানুষের স্বার্থে টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ তবে কূটনৈতিকস্তরে আলোচনার মধ্যে দিয়ে সেই অবস্থান বদলে সক্ষম হল ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Aসঙ্গে ফোনে কথা হয় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। এরপর সুলিভান তিনি ট্যুইট করে জানান, ‍‌‌‌‌‌‌’অজিত দোভালের সঙ্গে ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা একসঙ্গে কাজ করব। ভারতের মানুষের পাশে রয়েছে আমেরিকা। আমরা কাঁচামালের জোগান অব্যাহত রাখব।।’ এর পাশাপাশি জানানো হয়েছে। ‍‌‌‌‌‌‌’কোভিশিল্ডের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শীঘ্রই পাঠানো হবে ভারতে। থেরাপিকস, ডায়াগনস্টিক টেস্ট কিট, ভেন্টিলেটর ও পিপিই জোগান দেবে আমেরিকা। অক্সিজেন উৎপাদনের সরঞ্জামও সরবরাহের বিষয়টিও দেখা হচ্ছে।’ ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেন, কানাডাসহ বিভিন্ন দেশ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago