খবর লাইভ : ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতার পায়ে এবার প্লাস্টার । হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশ করেন তিনি ।
ভোট দিয়ে বেরোনোর পথে মমতার শরীরী ভাষা ছিল বেশ আত্মবিশ্বাসী । হাত উঁচিয়ে ভিক্ট্রি সাইন দেখালেন । সকলের নজর ছিল আজ মিত্র ইনস্টিটিউশনের দিকে । কখন মুখ্যমন্ত্রী ভোট দিতে আসবেন, সেইদিকেই তাকিয়ে ছিলেন সকলে ।
আজও সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । একইসঙ্গে নবান্নেও বেশ কিছু কাজ ছিল । সেই সব কাজ মিটিয়ে শেষ বেলায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন এলেন মমতা । পা এখন অনেকটাই ভাল আছে মমতার । কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে প্লাস্টার কাটানোর সময় পাচ্ছেন না । তাই আজও হুইল চেয়ারে বসেই ভোট দিতে আসলেন ।
মুখ্যমন্ত্রীর ভোট দিতে যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার দিকেও নজর ছিল কমিশনের । করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । এই ধরনের বিশেষ ক্ষেত্রে চাহিদা অনুযায়ী ভোটারদের সুবিধার জন্য ব়্যাম্প করার নিয়ম রয়েছে কমিশনের । সেই নিয়ম মেনেই মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশের জন্য র়্যাম্প বানিয়েছিল কমিশন । সেই ব়্যাম্প দিয়েই আজ বুথে প্রবেশ করেন মমতা ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…