খবর লাইভ : সারা দেশে বিনামূল্যে টিকা দিতে পারল না মোদি সরকার৷ উপরন্তু একদিকে দেশে যখন সংক্রমণের দাপট বাড়ছে তখন এক লাফে বেড়ে গেল ভ্যাকসিনের মূল্যও৷ ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা ‘কোভ্যাকসিন’ নিতে এবার ৬০০ টাকা প্রতি ডোজ খরচ পড়বে রাজ্য সরকারগুলির। বেসরকারি হাসপাতালগুলিতে এই টিকার এক একটি ডোজের দাম পড়বে ১২০০ টাকা। করোনার জেরে আংশিক লকডাউন চলছে অনেক রাজ্যে৷ অনেকেই কাজ হারিয়েছেন, কমেছে মজুরি৷ এই অবস্থায় সাধারণ মানুষ টিকা নেবে কী করে, সেটাই প্রশ্ন উঠছে৷ অন্যদিকে, আগামী ১ মে থেকে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন নেওয়ার অনুমতি দিয়েছে মোদি সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কত টাকা হতে চলেছে করোনা টিকার দাম? এর আগে কোভিশিল্ড টিকার দাম ঘোষণা করেছিল সেরাম ইনস্টিটিউট। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকা প্রতি ডোজ মূল্যে কোভিশিল্ড প্রতিষেধক সরবরাহ জারি রাখবে সেরাম। সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়, টিকার ডোজের দাম সাধারণের নাগালের মধ্যেই রাখা হয়েছে। বিদেশি টিকার থেকে কোভিশিল্ডের দাম অনেক কম। প্রধানমন্ত্রী মোদিও দাবি করেছেন, তাঁর সরকার অন্যান্য দেশের তুলনায় সস্তায় টিকা পাইয়ে দিচ্ছে জনগণকে৷ দেশের কোটি কোটি মানুষের নুন আনতে যখন পান্তা ফুরোচ্ছে, তখন ১২০০ টাকা দিয়ে করোনার টিকা নেবে কী করে তারা? এটা বোধহয় মোদিরা জানেন না৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…