Categories: District

করোনার হানায় প্রাণ গেল তৃণমূল প্রার্থী কাজল সিনহার

খবর লাইভ : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। অতিমারি পরিস্থিতিতে ২১ এর নির্বাচনে প্রার্থী হননি এই কেন্দ্রে দুইবার জয়ী রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর বদলে এবার প্রার্থী করা হয় এলাকার ভূমিপুত্র কাজল সিনহাকে। কিন্তু দীর্ঘ প্রচার কার্যের মধ্যেই নির্বাচনের দিন করোনা আক্রান্ত হন তিনি। তাঁকে তড়িঘড়ি বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়।প্র থম দিকে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকলেও, ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে। ২৩ এপ্রিল তাঁকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। গত তিনদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাতেও শেষ রক্ষা হল না। এদিন সকালে মৃত্যু হল তৃণমূল প্রার্থীর। আজ সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ তৃণমূল প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া তাঁর সমর্থকদের মধ্যে। খড়দা এলাকার জনপ্রিয় নেতা ছিলেন তিনি। জনসমর্থনের কারণেই তৃণমূল এবার তাঁকে প্রার্থী করে।
এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল সাইট টুইটারে তিনি লেখেন, ‘খুবই দুঃখজনক খবর খড়দহ থেকে আমাদের প্রার্থী কাজল সিনহা কোভিডের কারণে মৃত্যু হয়েছে। তিনি তাঁর জীবন মানুষের সেবায় নিবেদিত করেছিলেন। চলতি বিধানসভা নির্বাচনে নিরলস প্রচার চালিয়েছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনে একনিষ্ঠ সৈনিক ছিলেন। আমরা তাঁকে মিস করব। তাঁর পরিবার ও তাঁর প্রশংসকদের প্রতি আমার সমবেদনা।’
উল্লেখ্য আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ২ বিরোধী প্রার্থীর মৃত্যুর কারণে বিধানসভা ভোট স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে অবশ্য সে ঘটনা ঘটেনি খড়দা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই তাঁর মৃত্যু হল। এদিকে, এখনও তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। রয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, শশী পাঁজার নামও। অন্যদিকে নির্বাচনের পরই করণ আক্রান্ত হয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থা প্রথমদিকে যথেষ্টই আশঙ্কাজনক ছিল। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তাঁকে ক্রিটিকাল ওয়ার্ড থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago