খবর লাইভ : আগে নিজের দেশ। তারপরে অন্য দেশের স্বার্থ রক্ষা। অনেকটা সেই পথেই হাঁটলো বাইডেন প্রশাসন। আমেরিকা স্পষ্ট জানিয়ে দিল, নিজের দেশবাসীর জন্য টিকাকরন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
ভারতে অক্সিজেন আর টিকার হাহাকার। টিকার হাহাকার কেন? জানা গেছে, আমেরিকা টিকার কাঁচামাল রফতানিতে বাধা-নিষেধ এনেছে। সেই জন্য এই পরিস্থিতি। তবে ভারত আমেরিকার কাছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে। আমেরিকায় চলছে জোর কদমে টিকা দেয়ার কাজ। টিকায় যাতে কোনও ঘাটতি না পরে সেদিকে নজর রেখেছে জো বাইডেন প্রশাসন। ৪ জুলাইয়ের মধ্যে সে দেশের প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। তাই এই মুহূর্তে ভারতে টিকার কাঁচামাল সরবরাহ করা বন্ধ রেখেছে আমেরিকা।
মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি, এর ফলে প্রত্যেক দেশের মানুষের উপকার হবে। আমেরিকাকে করোনামুক্ত করলে তা গোটা বিশ্বে আর ছড়াতে পারবে না। সে দেশের জন্য অন্য কারও সমস্যা হবে না। বিষয়টি নিয়ে কথা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যাটর্নি ব্লিনকেনের। বাইডেন প্রশাসন শেষমেষ আশ্বাস দিয়েছে, ভারতের টিকা উৎপাদনে যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…