Categories: State

রাজ্যেও মাস্ক মাস্ট! না হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ, জানালো নবান্ন

খবর লাইভ : রাস্তাঘাটে বেরোলে এবার থেকে মাস্ক বাধ্যতামূলক। মাস্ক না পড়ে রাস্তায় বেরোলে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে পুলিশ। শনিবার এমনই কড়া নির্দেশ ছিল নবান্ন।
দেশে শুরু হয়েছে করোনার সুনামি। বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিচ্ছেন, করোনা এড়াতে মাস্কের বিকল্প নেই। কিন্তু সেসব কোথায় থোড়াই কেয়ার! মাঝে সংক্রমনের গতি কিছুটা নিম্নমুখী হওয়ায়, ফের ঢিলেঢালা মনোভাব মানুষের মধ্যে। রাস্তায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মাস্ক কারও থুতনিতে, কারও আবার পকেটে। ভ্যাকসিন আসার পর বেপরোয়া মনোভাব আরও বেড়েছে। আর সেই সুযোগে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। এবার পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, করোনা আবহে মাস্ক পরা বাধ্যতামূলক। গত বছর ২৩ জুন মাস্ক বাধ্যতামূলক করেছিল নবান্ন। এবার সেই নির্দেশিকা আরও শক্ত করা হলো। রাস্তায় মাস্ক এর পাশাপাশি মানতে হবে সামাজিক দূরত্ব। এই নির্দেশ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। বিধি না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এমন নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফে।
রাজ্যে আজও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টাতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। করোনাকে বাগে আনতে তাই সচেতনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago