খবর লাইভ : অযোধ্যা মামলার মধ্যস্থতাকারী হিসেবে থাকুন বলিউড বাদশা শাহরুখ খান। এমনটাই চেয়ে ছিলেন সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি এস এ বোবদে। বোবদের প্রশংসা করে এমনই জানিয়েছেন বার এসোসিয়েশনের অন্যতম প্রধান কর্তা বর্ষিয়ান আইনজীবী বিকাশ সিং।
শুক্রবার তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল বোবদের। ভার্চুয়াল সমাবেশে অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, বার অ্যাসোসিয়েশনের শীর্ষ আইনজীবীরা শরোদ অরবিন্দ বোবদের প্রশংসায় পঞ্চমুখ হন। ওই সময় বর্ষিয়ান আইনজীবী বিকাশ সিং বলেন, প্রধান বিচারপতি বোবদের ইচ্ছে ছিল মধ্যস্থতার মাধ্যমে অযোধ্যা বিবাদের মীমাংসা করা হোক। তার ইচ্ছে অনুযায়ী আমি শাহরুখ খানের সঙ্গে কথাও বলেছিলাম। অযোধ্যার রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের অবসানে মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য হওয়ার প্রস্তাবে উনি (শাহরুখ) রাজিও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মধ্যস্থতা কার্যকরী হয়নি।
গতবছর করোনা আবহে দেশের শীর্ষ আদালতে ভার্চুয়াল শুনানির ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বোবদে। বর্ণময় কর্ম জীবনের শেষ দিন করোনা সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলা শুনানি রেখেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…