Categories: State

বিজ্ঞানী নয়, করোনা তাড়ানোর টোটকা দিলেন দিলীপ ঘোষ!

খবর লাইভ : বিজ্ঞানী নয়। বরং মারণ ভাইরাস তাড়ানোর টোটকা বাতলে দিলেন বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। কি সেই উপায়?
বেফাঁস মন্তব্যের ‘সম্রাট’ তিনি। তিনি কিছু বললেই সেটা সংবাদ শিরোনামে জায়গা করে নেয়। করোনা যেখানে প্রতিদিন দাঁত-নখ বের করছে, তখন চুপ করে থাকেন কীভাবে দিলীপ ঘোষ! তিনি মনে করেন, করোনা শুধুমাত্র দুর্বলদের আক্রমণ করে। শক্তিশালী কাউকে হামলা করতে পারে না। এখানেই তো চুপ থাকেন নি পদ্ম সাংসদ। মারন ভাইরাসকে বদ করবার টোটকা বাতলে দিয়েছেন তিনি। তার এই আজব মন্তব্যের পর শুরু হয়ে গেছে জোর রাজনৈতিক চর্চা।
ঠিকই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি? দিলীপ ঘোষের কথায়, “আমার শরীরে শক্তি রয়েছে। আমি করোনাকে মেরে দিচ্ছি। যারা দুর্বল, করোনা শুধু তাদের আক্রমণ করছে।” তিনি আরও বলেন, “গরম খাবার খেলে তাড়াতাড়ি হজম হয়। ঠান্ডা খেলে শরীরের মধ্যে গিয়ে তা গরম হয়। ফলে শরীরের তাপ চলে যায়। ঠান্ডা জল খাবেন না। আমি কখনোই ঠান্ডা জল খাইনা।” দিলীপ ঘোষের এই মন্তব্যের পর নেটদুনিয়ায় হাসির রোল। অনেকেই বলছেন, হাস্যকর কথা না বলে, মানুষকে সচেতনতার বার্তা দিলে অনেক বেশি ভালো হতো।
করোনা নিয়ে অবশ্য এর আগেও তিনি টোটকা দিয়েছেন। মায়ের প্রসাদ খেলে করোনা ধরে না। আদা, গোলমরিচ, দারচিনির পাচন করোনা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও দাবি করেছিলেন দীলিপ ঘোষ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago