Categories: National

মোদির মুখে প্রথম কোভিড-বার্তা, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

খবর লাইভ : বাংলাতে বিধানসভা ভোটের দামামা বাজার পর একাধিকবার সভা করেছেন নরেন্দ্র মোদি। গত একমাসে বঙ্গে ২৫ টিরও জনসভা করেছেন তিনি। কিন্তু জনসভা থেকে কখনই করোনা সম্পর্কে ভোটারদের সতর্ক হতে বলেননি নরেন্দ্র মোদি। এই প্রথম সেই সতর্কবার্তা শোনা গেল মোদির মুখে।
শুক্রবার বঙ্গে মোদির ৪ টে সভা করার কথা ছিল নরেন্দ্র মোদির। যদিও দিল্লিতে করোনা মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক থাকায় রাজ্য সফর বাতিল করে ভার্চুয়াল সভা করেন তিনি। সভা থেকে প্রাণপণে বোঝানোর চেষ্টা করলেন করোনার বিধিনিষেধ মেনে চলার উপযোগিতা। তার আর্জি, “এখনো দু দফার ভোট বাকি। আপনারা শুধু ভোট দেওয়ার জন্যই একবার বের হবেন। করোনা মোকাবিলার যাবতীয় বিধি নিষেধ আপনারা গুরুত্ব দিয়ে পালন করুন। কাশ্মীর থেকে কন্যাকুমারী একজোট হয়ে আমাদের করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।”
এর আগে করোনা নিয়ে ভার্চুয়াল বৈঠকে সব রাজ্যকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে বলতে শোনা যায়, সব রাজ্যের কাছে আমার অনুরোধ আপনারা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকুন। সেখানেই সবার জন্য টিকার বন্দোবস্ত করা হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago