Categories: National

সংকটের মাঝে দিল্লির অক্সিজেন কোটা বাড়ালো কেন্দ্রীয় সরকার

খবর লাইভ : দিল্লির ৬টি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকটের মাঝে কেন্দ্রীয় সরকার রাজধানীর অক্সিজেন কোটা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল বুধবার। এই ৬টি হাসপাতালে প্রায় ২০০০ করোনা রোগী ভর্তি আছেন। কেন্দ্রীয় সরকার দিল্লির অক্সিজেন কোটা ৩৭৮ মেট্রিক টন থেকে বাড়িয়ে করেছে ৫০০ মেট্রিক টন। দিল্লির সরকার ৭০০ মেট্রিকটন অক্সিজেনের দাবি জানিয়েছিল। অতিরিক্ত অক্সিজেন দিল্লিতে পাঠানো হবে ওড়িশা থেকে। আম আদমি পার্টির সরকার অক্সিজেন কোটায় বৃদ্ধিকেকে স্বাগত জানিয়েছে। দিল্লির ৬টি হাসপাতালের মধ্যে সেন্ট স্টিফেন্স হাসপাতাল এবং স্যার আইরিন হাসপাতলে কয়েক ঘণ্টা কাজ চালানোর মত অক্সিজেন আছে। ম্যাক্স হাসপাতালের শালিমারবাগ এবং পাৎপর্গঞ্জ শাখায় ২-৩ ঘণ্টা কাজ চালানোর মত অক্সিজেন অবশিষ্ট আছে। এই দুই হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচশো করোনা রোগী। দিল্লির বিরুদ্ধে হরিয়ানার সরকার এদিন অভিযোগ করেছে ফরিদাবাদ যাওয়ার সময় অক্সিজেন ট্যাঙ্কার লুট করেছে দিল্লি। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, প্রত্যেক রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার অক্সিজেনের কোটা নির্দিষ্ট করে দিয়েছে। হাসপাতালগুলি অক্সিজেনের ট্যাঙ্কার ছিনতাই করতে যাবে না। তবে সিসোদিয়া বলেছেন, বিষয়টির মিটমাট হয়ে গিয়েছে। দিল্লির চাহিদা মেটাতে অক্সিজেন শীঘ্রই আসছে। সেন্ট স্টিফেন্স হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, তাঁদের হাসপাতালে ৫০০ করোনা রোগী রয়েছেন। সেখানে মাত্র দু’ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে।
দিল্লি সরকার দুদিন ধরে অক্সিজেন সংকটের মোকাবিলা করেই যাচ্ছে কিন্তু ঘাটতি মেটাতে পারছে না। এমনকি দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল সরকার অক্সিজেন ঘাটতির অভিযোগ জানিয়েছে। মঙ্গলবার দিল্লির তিনটি হাসপাতালে কয়েক ঘণ্টা ব্যবহারের জন্য অক্সিজেন অবশিষ্ট ছিল। জিটিবি হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল এবং গঙ্গারাম হাসপাতালে অক্সিজেন সংকট ছিল ভয়াবহ। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা অক্সিজেন পেয়েছেন। দিল্লির অক্সিজেন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago