Categories: State

করোনাকে ভয় না পেয়ে রাজ্যবাসীকে মানবিক হওয়ার জন্য আবেদন মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : বিপর্যয় যেভাবে মোকাবিলা করা হয়, ঠিক সেভাবেই করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে হবে ৷ বুধবার মালদায় সাংবাদিক সম্মেলন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যবাসীর প্রতি তাঁর বার্তা, ‘আতঙ্কিত হবেন না ৷ বরং আক্রান্তদের প্রতি মানবিক হোন ৷’ একইসঙ্গে নির্বাচন কমিশন যাতে করোনা আক্রান্তদের মধ্যে ইচ্ছুক সকলের ভোটদানের ব্যবস্থা করে, সেই আবেদনও কমিশনকে তাঁরা করবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো ৷ এক্ষেত্রে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা যায় কিনা, কমিশনকে তাও ভেবে দেখার অনুরোধ করা হবে ৷
এদিন মমতা জানিয়েছেন, করোনার টিকা কেনার জন্য একটি আপদকালীন তহবিল গঠন করা হয়েছে ৷ প্রাথমিকভাবে এই তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷ মমতা জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৯৩ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে আরও এক কোটি টিকা চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে৷ তা এসে পৌঁছলেই সঙ্গে সঙ্গে আরও জোর কদমে শুরু হবে টিকাকরণের কাজ৷ আগামী ২ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ৷ তাই ৫ মে থেকে নতুন করে রাজ্যজুড়ে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে ৷ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, করোনাকে ভয় পেলে চলবে না ৷ একসঙ্গে এর মোকাবিলা করতে হবে ৷
তবে রাজ্যে যে অক্সিজেনের অভাব রয়েছে, তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ অতিমারীর আবহে অসাধু ব্যবসায়ীরা যাতে বেআইনিভাবে অক্সিজেন মজুত করতে না পারে এবং অক্সিজেনের দাম যাতে বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিত নজরদারি রাখতে বলা হয়েছে ৷ এর পাশাপাশি জোর দেওয়া হয়েছে হাসপাতালের শয্যা ও সেফ হোমের সংখ্যা বাড়ানোর উপর ৷ ইতিমধ্যেই ২০০টি সেফ হোমকে রোগীদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷ উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত রোগীদের বাড়িতেই আইসোলেশনে বা সেফ হোমে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনে তাঁরা যাতে সরকারি চিকিৎসকদের কাছে কাউন্সেলিং করাতে পারেন, অনলাইনে তার ব্যবস্থা করা হচ্ছে ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago