খবর লাইভ : সারা দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে অক্সিজেন লিক করে ভয়ঙ্কর বিপর্যয় মহারাষ্ট্রের নাসিকের হাসপাতালে। আধ ঘণ্টা ব্যাহত হয় অক্সিজেন পরিষেবা। অক্সিজেনের অভাবে ওই হাসপাতালে ছটফটিয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। গুরুতর অসুস্থ আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যত কাণ্ড মহারাষ্ট্রে। একেই কোভিড সংক্রমণের জেরে উদ্বিগ্ন প্রশাসন। একাধিক রাজ্যের অভিযোগ, অক্সিজেনের আকাল। এরমধ্যে ফের দুঃসংবাদ। নাসিকের জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে বড়সড় বিপর্যয়। ট্যাঙ্ক লিক হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল ভেন্টিলেটর। এর জেরে কোভিড ওয়ার্ডে অন্তত ২২ রোগীর মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলাশাসক। গুরুতর অসুস্থ অনেকে। আশঙ্কাজনক অবস্থায় ৩১ জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। নাসিক পুরনিগমের কমিশনার কৈলাস যাদব জানিয়েছেন, আধ ঘণ্টা ব্যাহত হয় অক্সিজেন পরিষেবা।
পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। সংবাদমাধ্যম সূত্রে খবর, অক্সিজেনের ট্যাঙ্কের ভালভে সমস্যার ফলেই এই বিপত্তি হয়েছে। গোটা এলাকায় অক্সিজেন ছড়াতে শুরু করে। এতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
সূত্রের খবর, হাসপাতালে ১৭১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, ভেন্টিলেটরে থাকা রোগীদের অনেকেই প্রাণ হারিয়েছেন। জেলাশাসকের কথা অনুযায়ী, ওই হাসপাতালে প্রায় ৩০ মিনিট অক্সিজেন পরিষেবা ছিল না। সে কারণেই রোগীরা প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…