খবর লাইভ : শেষকৃত্য হোক নীরবে-নিভৃতে। এমনটাই চান প্রয়াত শঙ্খ ঘোষের পরিবার। বিশিষ্ট কবিরও তেমনই ইচ্ছে ছিল। তাঁর ইচ্ছে ছিল, মৃত্যুর পর যেন তাঁকে গান স্যালুট দেওয়া না হয়। কিংবদন্তি কবির শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাই সেই পথে হাঁটছে না রাজ্য সরকার।
এদিকে কবির প্রয়াণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কবির। দেওয়া হবে গান স্যালুট। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর, উল্টোডাঙ্গার ঈশ্বরচন্দ্র নিবাসে পৌঁছন রাজ্যের পুর প্রশাসক ফিরহাদ হাকিম। পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান, গান স্যালুট চায় না পরিবার। পরিবারের ইচ্ছে অনুযায়ী নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে। করোনাতে আক্রান্ত ছিলেন কবি। তাই নিয়ম মেনে পুরসভার শববাহী বিশেষ গাড়ি করে মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে। শেষকৃত্যের আগে মরদেহ নিয়ে যাওয়া হয় কবির ভাই নিত্যপ্রিয় ঘোষের সল্টলেকের বাড়িতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…