খবর লাইভ : ‘নিরপেক্ষতা’ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার ভোট নিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগে বিদ্ধ নির্বাচন কমিশন। করোনার ছোবলে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর ফলে স্থগিত হওয়া ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্কে জড়াল ভোট পরিচালনাকারী সংস্থা। আগামী ১৩ মে ওই দুই আসনে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ওই দিনই মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-ফিতর হওয়ার কথা রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত হিসেবে পরিচিত সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের অধিকাংশ ভোটারই ওইদিন উৎসবে মেতে থাকবেন। ফলে প্রশ্ন উঠেছে, সংখ্যালঘু ভোটারদের গণতন্ত্রের পার্বন থেকে সুকৌশলে সরিয়ে রাখতেই কী এমন সিদ্ধান্ত নিল কমিশন?
ইতিমধ্যেই ১৩ মে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বিধানসভা ভোটের নয়া দিনক্ষণ নিয়ে নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অসন্তুষ্ট কণ্ঠে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছেও নিশ্চয়ই ক্যালেন্ডার আছে। আমি আর কী বলব বলুন। তবে আমরা এ ব্যাপারে চিঠি দেব। এখন নয়। সময় মতো চিঠি দেওয়া হবে কমিশনকে।’ কমিশনকে দুই কেন্দ্রের ভোটের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছেন মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়েইসিও। সিপিএমের পক্ষ থেকেও কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
আগামী ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৫ এপ্রিল বাংলা নববর্ষের দিনেই করোনার ছোবলে মারা যান সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। পরের দিন অর্থাৎ ১৬ এপ্রিল মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারান জঙ্গিপুর আসনের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আরএসপির প্রবীণ নেতা প্রদীপ নন্দী। দুই প্রার্থীর মৃত্যুর পরেই ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন হবে। ভোটগণনা আগামী ১৮ মে। কমিশনের সিদ্ধান্ত জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…