Categories: National

রেমডিসিভির সঞ্জীবনী নয়, জানিয়ে দিল কেন্দ্র

খবর লাইভ : রেমডিসিভির কোনও ম্যাজিক বুলেট নয়। হাসপাতালে যেসব রোগীরা অক্সিজেন সাপোর্টে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই ওষুধ বাড়িতে ব্যবহার করার জন্য নয়। এমনই জানালেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, এই ওষুধ জীবনদায়ী নয়।
গুলেরিয়া জানান, আমাদের দেশে যেহেতু কোভিডের মোকাবিলা করার জন্য ভালো অ্যান্টিভাইরাস আসেনি, তাই এই ওষুধ ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই ওষুধ বাড়িতে ব্যবহার করার জন্য নয়। এর পাশাপাশি কেন্দ্র এদিন স্পষ্ট করেছে, রেমডিসিভির পাওয়ার জন্য এই মারামারি প্রয়োজন নেই। হাসপাতালকে প্রয়োজনমতো সরবরাহ করা হবে। কারণ এই ওষুধ হাসপাতাল বাদে বাড়িতে ব্যবহার করা যাবে না। তাছাড়া এই ওষুধ খেলেই যে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে, তেমনটাও নয়।
দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে বেড়ে চলেছে ওষুধের চাহিদা। সমস্যা হল চাহিদার তুলনায় জোগান কম। এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে, এই ওষুধ অবৈধ উপায়ে মজুত করছে একশ্রেণীর রাজনীতিক ও অসাধু ব্যবসায়ী। রেমডিসিভিরের আমদানির জন্য ঝারখণ্ড সরকার বাংলাদেশের কিছু ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, এই ওষুধ বিদেশ থেকে কিনতে রাজ্য সরকার কেন্দ্রের অনুমতি চেয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago