Categories: State

মহানগরে বাড়ছে করোনার দাপট, কলকাতায় আর একটাই সভা করবেন মমতা

খবর লাইভ ‌: রাজ্যে বাড়ছে করোনার দাপট ৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবথেকে বেশি পড়েছে কলকাতায় ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন বলছে, কলকাতায় দৈনিক সংক্রমণ দুই হাজারেরও বেশি ৷ কলকাতায় ভোট এখনও বাকি রয়েছে ৷ শেষ দুই দফায় কলকাতা ও তৎসংলগ্ন ১১টি আসনের ভোটগ্রহণ রয়েছে ৷ এই পরিস্থিতিতে করোনা অতিমারী সামাল দিতে বড় সিদ্ধান্তের কথা জানালেন মমতা ৷ কলকাতায় তিনি শুধুমাত্র একটিই নির্বাচনী সভা করবেন ৷ বিডন স্ট্রিটে একটি সভা ছাড়া কলকাতার বুকে আর কোনও জনসভায় তিনি থাকবেন না ৷ একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ কলকাতায় লাগামহীনভাবে বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিলেন মমতা ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মানেই সেখানে হাজারো মানুষের ভিড় ৷ সেটা তৃণমূল সুপ্রিমো নিজেও ভাল বোঝেন ৷ আর গোটা কলকাতাটাই তো সেই অর্থে দেখতে গেলে তৃণমূলের দূর্গ ৷ উনিশের লোকসভা ভোটেও কলকাতায় সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির ৷ সেখানে দাঁড়িয়ে কলকাতায় মমতার জনসভা হলে ভিড় যে বাঁধন ভাঙা হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ আর সেই বিষয়টি মাথায় রেখেই কলকাতায় একটিমাত্র সভা করবেন বলে জানিয়ে দিলেন নেত্রী ৷ তৃণমূল সুপ্রিমো কলকাতায় একটিমাত্র সভা করলেও, দলের অন্যান্য সভাগুলি সূচি মেনেই হবে ৷ তবে এক্ষেত্রে সভার আকার ছোট করে নেওয়া হবে বলেও বেসরকারি ওই সংবাদমাধ্যমে জানান তিনি ৷
কলকাতায় যে হারে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ৷ একইসঙ্গে রাজ্যে করোনার লাগামছাড়া সংক্রমণেরক্ জন্য নির্বাচন কমিশনের আট দফায় ভোট করানোর সিদ্ধান্তকেও দুষলেন ৷ বলেন, করোনা যাতে না ছড়ায়, তার জন্য কমিশনের কাছে বার বার অনুরোধ করেছিলেন শেষ তিন দফার ভোট একসঙ্গে করানোর জন্য ৷ বাদ দিলেন না বিজেপিকেও ৷ মমতার অভিযোগ, বিজেপি যে সভাগুলি করছে, সেগুলির মঞ্চ বাঁধার জন্য ভিন রাজ্য থেকে লোকেদের নিয়ে আসা হচ্ছে ৷ বহু মানুষকে রাজ্যে নিয়ে এসেছে বিজেপি ৷ তাঁদের কারও করোনা রয়েছে কিনা তা দেখা হয়নি ৷ সেখান থেকেও রাজ্যে করোনার বাড়বাড়ন্ত হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী ৷ তবে করোনাকে নিয়ে খুব একটা ভীত না হওয়ার জন্য রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন মমতা ৷ বলেন, ‘ঝড় উঠলে ঝড় সামলাতে হবে ৷ ভয়ের কিছু কারণ নেই ৷ আগেও আমরা করোনাকে সামাল দিয়েছি ৷’ একইসঙ্গে অযথা হাসপাতালের বেড আটকে না রাখার জন্যও অনুরোধ করেন তৃণমূল সুপ্রিমো ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago