Categories: National

কোভিডে নজর নেই, প্রচারে ব্যস্ত মোদি! আক্রমণ চিদম্বরমের

খবর লাইভ : করোনা অতিমারী সামলাতে দিল্লিতে না থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে সময় ব্যয় করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এমন আচরণকে আশ্চর্যজনকভাবে নির্মম বলে আক্রমণ শানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। দলের প্রবীণ মুখপাত্র পি চিদাম্বরম বলেন, প্রধানমন্ত্রীর নিজের কাজ করা উচিত। দিল্লিতে নিজের দফতরে বসে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে কোভিড অতিমারী সামলানো উচিত বলে মনে করেন চিদাম্বরম। কিন্তু তার বদলে তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন দফায় দফায় এবং সভা করে বেড়াচ্ছেন যা একেবারেই ‘ক্যালাসনেস’। তাঁর আরও সংযোজন, ‘আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গের মানুষ এই দিকে খেয়াল রাখবেন এবং এর যথাযোগ্য উত্তর দেবেন।’ চিদাম্বরমের মতে, প্রধানমন্ত্রীর কাজ হল রাজ্য সরকারগুলির সমন্বয় সাধন করা ও টিকা, অক্সিজেন এবং ভেন্টিলেটরের মতো বিষয়গুলি সুনিশ্চিত করার দিকে নজর দেওয়া। এটাই এখন প্রধানমন্ত্রীর কাজ। এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে বলা হয় যে, তিনি এখন পশ্চিমবঙ্গ সফরে গিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটা একজনের সরকার এবং প্রধানমন্ত্রী মোদিকে অবশ্যই দিল্লিতে থাকতে হবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago