Categories: State

নন্দীগ্রামে গুলিকাণ্ডের পরই শুভেন্দুর আঁতাতের কথা জানতে পারি, বিস্ফোরক মন্তব্য মমতার

খবর লাইভ : নন্দীগ্রামে শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জমি অধিগ্রহণ করতে যান৷ ২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালনার ঘটনায় জড়িত ছিলেন শুভেন্দুরা৷ ঘটনার পর-পরই নাকি একথা জানতে পারেন মমতা ! বৃহস্পতিবার এক বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রীর৷
ক্ষোভের সঙ্গে এদিন মমতা বলেন, মেদিনীপুর জেলায় এখনও অবধি তিনি গেছেন হাতে গোনা কয়েকবার ৷ রাজ্যের অন্যান্য জেলায় যেমন তাঁর অবাধ যাতায়াত তেমনটা কখনোই মেদিনীপুরে থাকেনি ৷ তার কারণ নাকি অধিকারী ‘বাপ-বেটা’ ৷ মুখ্যমন্ত্রী হিসাবে বছরে একবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ছাড়া বেশি ওই জেলায় যাননি বলে দাবি করেন মমতা৷
তারপরও শুভেন্দু অধিকারীকে মন্ত্রিত্ব, শিশির অধিকারীকে গুরুত্বপূর্ণ পদ কেন দিলেন? এই প্রশ্নের উত্তরে নেত্রীর অকপট স্বীকারোক্তি, ‘ওটা আমাদের একটু ভুলই হয়ে গেছে৷ ঘরের বিবাদ সামনে আনতে চাইনি৷ জনসমক্ষে আনতে চাইনি৷ চাপা দেওয়ার চেষ্টা করেছিলাম৷’ স্পষ্ট বললেন, ‘বলতে পারেন এদের একপ্রকার আমি সহ্যই করেছি৷’
২০০৭ এর ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলার পরপরই তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দুদের আঁতাতের কথা জানতে পেরেছিলেন বলে সাক্ষাৎকারে বলেন তৃণমূল নেত্রী ৷ বলাবাহুল্য, এদিন একাধিকবার শুভেন্দু অ্যান্ড কোং, অর্থাৎ যারা বিজেপিতে যোগ দিয়েছে তাদের মীরজাফর, গদ্দার বলে সম্বোধন করেন মমতা ৷ সোজাসুজি জানিয়ে দেন, তিনি এদের নিয়ে কোনও কথাই বলতে চান না ৷ নাম নেওয়া তো দূরের কথা ৷ এবং সত্যি সত্যিই গোটা সাক্ষাৎকারে তাঁকে মুকুল রায়-শুভেন্দু-শিশির-রাজীব বন্দ্যোপাধ্যায়-বৈশালী ডালমিয়াদের নাম মুখেও আনতে শোনা যায়নি ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago