খবর লাইভ : ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় সুনামি। এই সময় চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। ভোট প্রচারে দেখা যাচ্ছে মাস্ক ব্যবহারের অনীহা রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে। সভা মিটিং-মিছিলে করোনা বিধি মানতে কড়া নির্দেশ জারি করে কমিশন। তাতে কাজের কাজ লবডঙ্কা। এবার তৎপর হল কলকাতা হাইকোর্ট।
করোনা বিধি মানতে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কী সেই নির্দেশ? হাইকোর্ট জানিয়েছে, ভোট প্রচারে বিধি ভাঙলে তার দায় কমিশনের সিইও এবং জেলাশাসকের। দ্বিতীয়ত, রাজনৈতিক নেতারাও বিধি মানার ক্ষেত্রে দায়বদ্ধ। তৃতীয়ত, সচেতনতা মূলক প্রচার ও লিফলেট বিলি। আর চতুর্থত, প্রয়োজনে ১৪৪ ধারা জারি করে করোনা বিধি কার্যকরী করে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণার পর থেকে দফায় দফায় করোনা বিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করেছিল। যদিও বিধি না মানলে তা কার্যকর করার দায়িত্ব কার সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ ছিল না। ৭ এপ্রিল নতুন জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের রাজ্যে করোনা নিয়ন্ত্রণে কোনও ভূমিকা নেওয়ার এক্তিয়ার নেই। পরের দিনই কমিশন নতুন বিজ্ঞপ্তি জারি করে। তাতে জানানো হয় সভা বা মিছিলে করোনা বিধি ভঙ্গ করা হলে প্রয়োজনে তা বন্ধ করে দেবে কমিশন। এই দুদিনের মাথায় মামলা ওঠে শুনানির জন্য। তাতে জানানো হয় মিটিং মিছিলে মানা হচ্ছে না কমিশনের নির্দেশ। এরপরই হাইকোর্ট জানিয়ে দেয়, কমিশনের গাইডলাইন অনুযায়ী যে মাঠে ১০০ লোক ধরে সেখানে ৩০ জনের বেশি লোক ঢুকতে দেওয়া যাবে না। মিছিলে মাস্ক পরার পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ানো যাবে না। এই ধরনের একাধিক নির্দেশ মানার জন্য জেলাশাসক, রাজনৈতিক নেতা প্রার্থীদের দায়িত্ব নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…