খবর লাইভ : করোনা আবহে বাতিল হল CBSE দশম শ্রেণির পরীক্ষা। পাশাপাশি স্থগিত করা হল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের উপস্থিতিতে উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির করোনার বাড়বাড়ন্তে চিন্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের কাছে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি।রাজ্য বোর্ড পরীক্ষা বাতিল করেছে মহারাষ্ট্রও। দেশের একাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের জন্য অনলাইন পিটিশনে সম্মতি জানিয়েছে। পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়েছিলেন কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিরোধীপক্ষের পরামর্শে সম্মতি দিল কেন্দ্র।
আগামী ৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল CBSE-র ১০ ও ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৭ জুন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার শেষের দিন ১১ জুন। দুটি শিফটে ভাগ করা হয়েছিল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রথমটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় শিফট দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। তবে তারিখ বদলালেও পরীক্ষার এই নিয়ম জারি থাকবে কিনা তা নিয়ে ১ জুন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজকের বৈঠকে স্থির হয়েছে, সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। দেশের করোনা পরিস্থিতি কেমন থাকে, তা দেখে পরবর্তীতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…