খবর লাইভ : শীতলকুচিতে গুলিতে যাঁরা মারা গিয়েছেন ও আহত হয়েছেন মানবিকতা দেখিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের তৃণমূল সরকার। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি যাওয়া আটকে দিয়ে দেশজুড়ে ঘৃণা আর নিন্দার মুখে পড়ার পরে আর নিহত ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্তকে বাধা দেওয়ার মতো সাহস দেখায়নি নির্বাচন কমিশন। রাজ্য সরকার নিহত ও আহতদের আর্থিক সাহায্য দিতে পারবে বলে কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে।
শনিবার সকালে চতুর্থ দফার ভোটের দিনে শীতলকুচির ১২৫ নম্বর বুথে গোলমালের জেরে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনার অছিলায় কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারান চার জন। ওই ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। একমাত্র বিজেপিই গুলি চালানোর ঘটনাকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বাকি দল নিন্দায় সরব হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর খবর পেয়েই যাবতীয় কর্মসূচি বাতিল করে শীতলকুচি যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকালে শিলিগুড়িতেও পৌঁছে যান তিনি। তৃণমূল নেত্রীর শীতলকুচি যাওয়া আটকাতে রাতে আসরে নামে নির্বাচন কমিশন। পরিস্থিতির অবনমতি ঘটতে পারে এমন হাস্যকর যুক্তি হাজির করে শীতলকুচিতে ৭২ ঘন্টা রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রবেশ নিষিদ্ধ করে।
কমিশনের নির্দেশকে সম্মান জানিয়ে শীতলকুচি যাওয়া স্থগিত রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে রবিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করেন। ওই সাংবাদিক সম্মেলনের মধ্যেই ভিডিয়ো কলে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। নিষেধাজ্ঞা উঠে গেলে আগামী ১৪ এপ্রিল শীতলকুচি যাবেন বলে আশ্বস্ত করেন। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে নিহত ও আহত অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো। এ প্রসঙ্গে তিনি জানান, ‘নিহত ও আহতদের পরিবারকে সাহায্য করার জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। প্রত্যেক সদস্য তাতে ১০০ টাকা করে দেবেন। জমা পড়া অর্থ নিহত ও আহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…