খবর লাইভ : বঙ্গের বিধানসভা ভোট নিয়ে ধারাবাহিক তামাশায় ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন কি ভোটাররা? প্রশ্নটা উঠেছে, চতুর্থ দফায় ভোটদানের হারে। রাজ্যে সবচেয়ে কম ভোট পড়ল ‘রক্তস্নানের’ চতুর্থ দফায়। রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে চতুর্থ দফায় ৪৪ বিধানসভা আসনে গড়ে ভোট পড়েছে ৭৯.৯০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ‘রক্তাক্ত’ কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাটির ৯ আসনে গড়ে ভোট পড়েছে ৮৪.৭৬ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে হাওড়ায়। সেখানে ভোট পড়েছে ৭৭.২৪ শতাংশ। শান্তির ভোটে কেন সবচেয়ে কম ভোট পড়ল তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি কমিশনের আধিকারিকদের কাছ থেকে।
রাজ্যে গত ২৭ মার্চ থেকে দফাওয়াড়ি বিধানসভার ভোট শুরু হয়েছে। প্রথম দফায় জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুর সহ পাঁচ জেলায় ভোট পড়েছিল ৮৪.৬৩ শতাংশ। দ্বিতীয় দফায় গত ১ এপ্রিল নন্দীগ্রাম সহ রাজ্যের ৩০ আসনে ভোটদানের হার ছিল চমকপ্রদ। দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৮৬.১১ শতাংশ। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারীর ‘ডুয়েলে’ জমজমাট নন্দীগ্রামে ভোট পড়েছিল ৮৮ শতাংশের বেশি। গত ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১ আসনে গড়ে ভোট পড়েছিল ৮৪.৬১ শতাংশ। যে তিন জেলায় ভোট হয়েছিল তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছিল ৮৫.৫১ শতাংশ। হুগলিতে ৮৩.৭৫ শতাংশ ও হাওড়ায় ৮৩.৫৫ শতাংশ।
আর চতুর্থ দফায় এক ধাক্কায় ভোটদানের হার অনেকটাই কমে গিয়েছে। তৃতীয় দফার চেয়ে ৪.৭১ শতাংশ ভোট কম পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শনিবার চতুর্থ দফায় দক্ষিণ ২৪ পরগনার ভোটদানের হার ছিল ৭৭.২৫ শতাংশ। হাওড়ায় ৭৭.২৪ শতাংশ। হুগলিতে ৭৯.৭৫ শতাংশ আলিপুরদুয়ারে ৮২.৫৪ শতাংশ ও কোচবিহারে ৮৪.৭৬ শতাংশ। বিধানসভা আসনের নিরিখে সবচেয়ে কম ভোট পড়েছে যাদবপুরে। সেখানে ভোট পড়েছে ৭১.২৫ শতাংশ আর সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহারের তুফানগঞ্জে। ওই আসনে ভোটদানের হার ছিল ৮৮.৩০ শতাংশ।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…