Categories: State

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল

খবর লাইভ : শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷ যে ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও আগের পুলিশ সুপারকে বদলি করা নিয়ে বিঁধেছে ঘাসফুল শিবির ৷
আজ চতুর্থ দফার ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহারের শীতলকুচি ৷ অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে আরও তিনজন আহত হয়েছেন ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷ যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং কোচবিহারের কমিশন নিযুক্ত জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতারা ৷ আজ নির্বাচন কমিশনের দফতরে এই অভিযোগের চিঠি দিতে যান সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন ৷ এই চিঠিতে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘আমরা খুব ব্যথিত হয়ে আপনাদের জানাচ্ছি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে বাংলার চারজন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে এবং সেই সঙ্গে আরও তিনজন আহত হয়েছেন ৷ কোচবিহার জেলার শীতলকুচির ঘটনায় এই সাত জনের ভুল, তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়েছিলেন ৷ যে নির্বাচন আপনারা অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন পরিচালনা করছে ৷’
এখানেই শেষ নয়, চিঠির দ্বিতীয় প্যারায় কোচবিহারের কমিশন নিযুক্ত পুলিশ সুপারকেও নিশানা করেছে তৃণমূল ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, ‘ঘটনাচক্রে, কোচবিহারের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার, যাঁর নজরদারিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী জেলায় মোতায়েন করা হয়েছে ৷ যাঁকে ভারতের নির্বাচন কমিশন যোগ্য বিকল্প হিসেবে মনে করেছে, পূর্বতন পুলিশ সুপারের থেকে ৷ এর কারণ একমাত্র নির্বাচন কমিশনই ভালোভাবে বলতে পারবে ৷’
তৃণমূলের তরফে পেশ করা এই চিঠিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় নির্বাচন কমিশনকেই মূলত কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ৷ যেখানে ঘুরিয়ে কোচবিহারের পুলিশ সুপার বদলের কারণেই বাহিনীকে নিয়ন্ত্রণ করা যায়নি বলে অভিযোগ করল রাজ্যের শাসকদল ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago