Categories: National

অসমের ৪ বিধানসভা কেন্দ্রে ফের ভোট

নয়াদিল্লি, ১০ এপ্রিল : অসমের রাতাবাড়ি, সোনাই ও হাফলং বিধানসভা কেন্দ্রের চারটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে ২০ এপ্রিল। শনিবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অসমের মুখ্য নির্বাচন আধিকারিককে এক চিঠিতে কমিশন ওই বুথের ভোট বাতিল বলে ঘোষণা করেছে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল আইন, ১৯৫১-এর ৫৮ ধারার (২) (এ) উপধারায় ১ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ওই কেন্দ্রে। যাইহোক, কমিশন জানিয়েছে, ২০ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় ভোট প্রক্রিয়া চলবে। ওই চিঠিতে বলা হয়েছে, জমা পড়া রিপোর্টের ভিত্তিতে ও সমস্ত পরিস্থিতি বিবেচনা করে কমিশন এই ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন আধিকারিককে ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন করে ভোট হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয়। বুথগুলির অন্তর্গত এলাকায় ড্রাম পিটিয়ে সবাইকে জানাতে হবে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের লিখিতভাবে জানাতে হবে। প্রসঙ্গত, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসে এবং তা রীতিমতো ভাইরাল হয়। এই ঘটনার পরই এমন সিদ্ধান্ত নেয় কমিশন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago