খবর লাইভ : রাজ্যে অ্যান্টি রোমিয়ো স্কোয়াড গড়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ সেই প্রশ্নেই টুইটে তাঁকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রসিকতার সুরে তিনি লিখেছেন, বাঙালিরা তাঁদের রোমিয়োদের ভালোবাসে ৷
বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভায় প্রচারে এসে যোগী আদিত্যনাথ বলেন, “বোনেদের ও মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে বাংলায় অ্যান্টি রোমিয়ো স্কোয়াড তৈরি করবে বিজেপি ৷ আর তৃণমূলের রোমিয়োদের জেলে ঢোকাবে ৷”এই কথার জবাব দিতে বেশি সময় নেননি তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি টুইটে লেখেন, “অজয় বিশ্ত ওরফে মুখ্যমন্ত্রী যোগীর সাম্প্রতিক কথা: বিজেপি ভোটে জিতলে বাংলায় অ্যান্টি-রোমিয়ো স্কোয়াড বানাবে ৷ গুড্ডুজি, আমরা বাঙালিরা মন থেকে প্রেমিক ৷ আমরা আমাদের সঙ্গীতকে, আমাদের কবিতাকে, আমাদের মিষ্টিকে আর হ্যাঁ, আমাদের রোমিয়োদেরও ভালোবাসি ৷”
২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর সেখানে অ্যান্টি-রোমিয়ো স্কোয়াড তৈরি করা হয় ৷ তবে এই স্কোয়াড নিয়ে নানা মহলে নানা প্রশ্নও উঠেছিল ৷ অযথা যুগলকে হেনস্থা করা, ভালো ছেলেদেরও রোমিয়োর তকমা দিয়ে জেলে পোরার অভিযোগ উঠেছে ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…