খবর লাইভ : প্রতিদিনই চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে ‘টিকার আকাল’। দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে সংক্রমণের হার কমাতে ‘টিকা উৎসব’-এর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিনের ঘাটতির মধ্যেও প্রধানমন্ত্রীর ‘টিকা উৎসব’-এর ডাক দেওয়ায় একহাত নিলেন রাহুল গান্ধি। নমোকে চিঠি লিখে করোনা টিকার রফতানি বন্ধের আর্জি জানিয়েছেন কংগ্রেসের এই সাংসদ।
চিঠিতে রাহুল লেখেন, ”যেভাবে করোনা সঙ্কট বৃদ্ধি পাচ্ছে, সেখানে টিকার আকাল অত্যন্ত গুরুতর একটি বিষয়। দেশের বাসিন্দাদের জীবনের তোয়াক্কা না করে বিদেশে টিকা রপ্তানি কী সঠিক? কেন্দ্রীয় সরকারের উচিত সব রাজ্যকে সাহায্য করা। আমাদের সবাইকে একসঙ্গে মিলিত হয়ে কাজ করা উচিত।” পাশাপাশি চিঠিতে টিকা রফতানি বন্ধ করে দেশের মানুষকে টিকা দেওয়ার আর্জি জানিয়েছেন সনিয়া তনয়। রাহুলের কথায়, বর্তমানে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে বিদেশে রফতানির বদলে প্রথমে দেশবাসীকে টিকা দেওয়া উচিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…