কলকাতা, ৯ এপ্রিল: জীবনে কখনও দেখিনি একজন মুখ্যমন্ত্রী সিআরপিএফ-কে ঘেরাও করতে বলছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মমতাকে আক্রমণ অমিত শাহের।
বুধবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, “সিআরপিএফ যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফ-কে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।” এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে দাবি করেছে গেরুয়া শিবির। এই মন্তব্যের জন্যই মমতাকে ফের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।
শুক্রবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন মোদির বিশ্বস্ত সেনাপতি। অমিত শাহ বলেন, “বাহিনী নিয়ে মমতার মন্তব্য থেকে হতাশা স্পষ্ট। রাজনৈতিক জীবনে কখনও এমন বক্তব্য শুনিনি। কোনও মুখ্যমন্ত্রী এধরনের কথা বলতে পারেন না।” শাহও দাবি করেন যে, মমতার এই মন্তব্য মানুষকে উস্কানি দিচ্ছে এবং অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। অমিত শাহ বলছেন, “শান্তিপূর্ণ ভোট হোক, চান না মমতা। সিআরপিএফ এখন স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নয়। ভোটের সময় সিআরপিএফ কমিশনের অধীনে। হার নিশ্চিত বুঝেই বাহিনীকে আক্রমণ মমতার।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…