Categories: National

অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী ছাড়ের মেয়াদ বাড়াল বম্বে হাইকোর্ট

খবর লাইভ : রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে যে অন্তর্বর্তী নিরাপত্তা দেওয়া হয়েছিল তাকে শুক্রবার আরও বাড়িয়েছে বম্বে হাইকোর্ট। পাশাপাশি রাইগাদ জেলার আলিবাগ ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়া থেকে মুক্তি দিয়েছে আদালত। ২০১৮ সালে আলিবাগ ভিত্তিক ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত গোস্বামী, ফিরোজ শেখ ও নীতিশ সারদা। পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর ও চার্জশিট জমা দিয়েছিল। একে চ্যালেঞ্জ করে অভিযুক্ত এই তিনজন হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁরা অন্তর্বর্তী নিরাপত্তা ও ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়া থেকে ছাড় দেওয়ার দাবি করেছিল। ৫ মার্চ আদালত তাঁদের দাবিকে মেনে নেয় এবং এই পিটিশনের শুনানি হবে ১৬ এপ্রিল। অর্ণবের আইনজীবী সংযোগ পরব শুক্রবার আদালতকে জানিয়েছেন যে, ১৬ এপ্রিল যেহেতু ছুটি ঘোষণা করেছে হাইকোর্ট, তাই শুনানি পরে হতে পারে। পরব আরও বলেছেন, অন্তর্বর্তী আদেশের মেয়াদ ২৬ এপ্রিল পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। বিচারপতি এস এস শিন্ডে ও মনীশ পিটালের ডিভিশন বেঞ্চ তাতে সম্মত হয়েছেন এবং ২৩ এপ্রিল শুনানি হবে। অর্ণব ও বাকি দুই অভিযুক্তকে ২০২০ সালের ৪ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারির পর হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তাঁরা। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে তাঁরা সুপ্রিম কোর্টে যান। গত বছরের ১১ নভেম্বর এই তিনজনকে জামিন দেয় শীর্ষ আদালত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago