Categories: International

৯৯ বছর বয়সে রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত

খবর লাইভ : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ প্রয়াত হলেন। শুক্রবার রানি এলিজাবেথই ঘোষণা করেছেন ফিলিপের মৃত্যুসংবাদ। বেশকিছুদিন আগে থেকেই যুবরাজের অসুস্থতার খবর শোনা যাচ্ছিল।  হৃদযন্ত্রের সমস্যা ও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। একমাস চিকিৎসা চলার পরে ১৬ মার্চ বাসভবনে ফিরে এসেছিলেন। তাঁর মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই বেদনার সঙ্গে রানি তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানির আবাস উইন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিশ্বাস ফেলেছেন তিনি’।

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। রয়্যাল মেরিনসহ ৭৮০টিরও বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন এই প্রিন্স, তিনি ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য রেখেছেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি।

রানির জীবন সঙ্গী হলেও ফিলিপের কোনও সাংবিধানিক দায়িত্ব ছিল না। কিন্তু রাজ পরিবারের এত ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ তিনি ছাড়া আর কেউ ছিলেন না। প্রায় ৭৩ বছর তিনি ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী।

প্রিন্স ফিলিপ তাঁর নব্বইতম জন্মদিনের সময় খুব খোলামেলাভাবেই নিজের বয়স বেড়ে যাওয়ার বাস্তবতার কথা স্বীকার করেছিলেন। বলেছিলেন, তিনি তাঁর কাজের চাপ কমিয়ে আনছেন। ‍‌‌‌‌‌‌’আমি মনে করি আমার কাজটা আমি করেছি। এখন নিজের জীবন কিছুটা উপভোগ করতে চাই। কম দায়দায়িত্ব, কম দৌড়াদৌড়ি, তার ওপরে স্মৃতিশক্তি তো দুর্বল হয়ে যাচ্ছে। অনেক কিছুই মনে করতে পারি না। আমি অনেকটাই নিজেকে গুটিয়ে আনছি।’

 

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago