Categories: State

লকডাউন নয় , করোনা রুখতে ফের জোর সক্রিয়তা নবান্নে

খবর লাইভ : করোনা আবহে রাজ্যে চলছে বিধানসভা ভোট। আর এরই সুযোগ নিয়ে শহর কলকাতা থেকে জেলা হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় অক্টোবর-নভেম্বরের মতই চূড়ান্ত সতর্কতার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। যদিও সরকার কোনভাবেই নতুন করে লকডাউন চাইছে না। তবে আক্রান্তদের সনাক্তকরণ, তাদের নিরাময়ের ব্যবস্থা করা এবং টিকাকরণ এই তিনের উপর জোর দিতে চাইছে। নবান্ন সূত্রে অন্তত এমন খবর।
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত হাসপাতালগুলিতে পুনরায় করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও এদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চালানোর নির্দেশ নবান্নের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ তাই ২০২০ তে লাগু নিয়মের পথেই হাঁটছে রাজ্যে। সরকারি অফিসে করোনা সংক্রমন ঠেকাতে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজের জন্য ফের এই নিয়ম লাগু করতে চলেছে রাজ্য সরকার। এদিন নব্বান মারফত এই নির্দেশিকা জারি করা হয়ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
২০২০ সালে করোনা পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন হাসপাতাল গুলিতে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেগুলি আবার লাগু করা হচ্ছে। ফের রাজ্যে করোনা রোগীদের জন্য বেড সংখ্যা ও হাসপাতালের সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজ্যে টেস্ট বাড়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে। এরই সঙ্গে মাস্ক ও গ্লাভস ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। চিকিৎসকদের জন্য যে যে নিয়ম জারি করা হয়েছিল তাই পুনরায় ফেরানো হচ্ছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago