Categories: State

নির্বাচনের গেরোয় দীর্ঘ দিনের জন্য বন্ধ মহানগরীর একাধিক স্কুল

খবর লাইভ : রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । আর সেই বিধানসভা নির্বাচনের কাঁটায় বন্ধ হতে চলেছে মহানগরের একাধিক স্কুলের দরজা । নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই, নির্বাচনে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীরা প্রশিক্ষণ ও অন্যান্য নির্বাচন সংক্রান্ত কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ায় পঠন-পাঠনের গতি কিছুটা কমে গিয়েছিল । এবার নির্বাচনের কাজে যে স্কুলগুলিকে ব্যবহার করা হচ্ছে সেগুলি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ।

১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলেছিল স্কুলের দরজা । ওই শ্রেণিগুলির ছাত্র-ছাত্রীরা সশরীরে এসে অংশগ্রহণ করেছিল পঠন-পাঠন ও পরীক্ষায় । করোনা আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে, সতর্কতা অবলম্বন করে চলেছিল সশরীরে ক্লাস । দীর্ঘ ১১ মাস পর স্কুলে সশরীরে ক্লাস চালু হওয়ায় পঠন-পাঠনে গতি এলেও তা কিছুটা থমকে গিয়েছিল রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর । এবার নির্বাচনের কারণে ফের সশরীরে ক্লাস বন্ধ করে ভার্চুয়াল ক্লাসে ফিরতে চলেছে একাধিক সরকারি স্কুল । বেথুন কলেজিয়েট স্কুলে  কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে । সকাল ৯টায় কেন্দ্রীয় বাহিনী স্কুলে ঢোকার খবর পেতেই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই গার্লস স্কুলটির কর্তৃপক্ষ । বেথুন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী বলেন, “আমাদের স্কুলে গতকাল কেন্দ্রীয় বাহিনী ঢুকে গিয়েছে । বাহিনী ৩০ এপ্রিল পর্যন্ত থাকবে। ততদিন আমরা বন্ধ রাখব ‌। অনলাইন ক্লাস চলবে এই সময়টাতে । আগে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হচ্ছিল । এই সময়টার জন্য পুরোপুরি অনলাইনে ক্লাস হবে ।”শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ বলেন, “নির্বাচন কমিশন যে স্কুলগুলো নিয়ে নিয়েছে সেখানে তো মেয়েদের আনা যাবে না । সেগুলো বন্ধ করতেই হবে । আমার স্কুল নিয়ে নিয়েছে প্রায় 15-20 দিন আগে । প্যাণ্ডেলের কাজ চলছে । এতদিন ক্লাস হচ্ছিল । তবে, এখনও কেন্দ্রীয় বাহিনী ঢোকেনি । কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেলে তখন বন্ধ করে দিতে হবে । ভার্চুয়ালে ক্লাস চলবে।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago